প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়েছে। পুলিশের গুলিতে মিরপুরে কলেজশিক্ষার্থী ফয়জুল হোসেন রাজন নিহতের ঘটনায় এই মামলা করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকার সিএমএম আদালতে এ মামলাটি করেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মো. রাজিব। আদালত কাফরুল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এর আগে আজ (বুধবার) দুপুরে শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গুম করার অভিযোগে একটি মামলা করা হয়েছে। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাব ডিজি বেনজীর আহমেদ এবং র্যাবের অজ্ঞাত ২৫ সদস্যকে আসামি করা হয়।
গতকাল (১৩ আগস্ট) শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে হত্যা মামলা দায়ের করেন এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি। এই মামলার অন্য ছয় আসামি হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত আইজিপি হারুন অর রশিদ, পুলিশের অতিরিক্তি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। এ অভিযোগে ব্যাংকের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত আবেদন দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, মো. সাহাবুদ্দিন ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালে এই জালিয়াতির ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন। চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তিনি এই সফরে এসেছেন বলে বাংলাদেশের একটি সরকারি সূত্র জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
৫ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আনা হচ্ছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও কর্মী এ সুবিধা পাবেন। এ জন্য চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে