ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩১, মাদকদ্রব্য জব্দ

ডেস্ক, রাজনীতি ডটকম
ডিএমপি লোগো

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১৩৪ পিস ইয়াবা, ১৩২ গ্রাম হেরোইন, ১১ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা করা হয়েছে।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ মে) সকাল ৬টা থেকে শুক্রবার (১০ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

৪ ঘণ্টা আগে

২ টার্মিনালের এলএনজি সরবরাহ স্বাভাবিক হবে বুধবার— আশা কর্তৃপক্ষের

এর আগে সামিট এলএনজি টার্মিনালের উদ্দেশে রওয়ানা হওয়া একটি এলএনজি বহনকারী জাহাজ বৈরী আবহাওয়া ও অতিরিক্ত বায়ুপ্রবাহের কারণে গত ১০ আগস্ট সিঙ্গাপুর বন্দরে ফিরে যায়। ফলে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ দৈনিক ৩০০ মিলিয়ন ঘনফুট কমে যায়।

১৫ ঘণ্টা আগে

৫ মাসে হাম ও উপসর্গে প্রাণহানি ছাড়াল ৯০০, গড়ে প্রতিদিন মৃত্যু ৬ জনের

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত পাঁচ মাস সময়ে গড়ে প্রতি মাসে হাম ও হামের উপসর্গে ১৮০ জন করে মারা গেছে। সে হিসাবে গত পাঁচ মাস ধরে গড়ে প্রতিদিন ছয়জন মারা যাচ্ছে হাম অথবা হামের উপসর্গ নিয়ে।

২০ ঘণ্টা আগে

অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১ দিন আগে