অশ্লীলতা ছড়ানোর অভিযোগ, ডা. জারাকে আইনি নোটিশ

ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ভিডিও নির্মাতা ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব নোটিশটি পাঠান।

আইনি নোটিশে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচার বন্ধে সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরসহ কয়েকজন চিকিৎসক নিজেদের ভিডিওর আড়ালে যৌন উত্তেজক ওষুধের প্রচারণা চালিয়ে আসছেন।

এসব ভিডিও ও ছবি সামাজিক ও পারিবারিক মূল্যবোধে নেতিবাচক প্রভাব ফেলছে এবং সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে।

এ ছাড়া নোটিশে অভিযোগ করা হয়, দেশের বেশ কিছু সেলিব্রেটি, শোবিজ তারকা এবং মডেল সামাজিক যোগাযোগমাধ্যমে টাকার বিনিময়ে অশ্লীল ভিডিও ও বিজ্ঞাপন প্রচার করছেন।

অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ার ও ভিউ বাড়াতে অশ্লীল উপায়ে বিভিন্ন ওষুধ ও পণ্য বিক্রির কৌশল নিচ্ছেন।

নোটিশে সতর্ক করে বলা হয়েছে, যদি অবিলম্বে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন’ জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করবে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

১ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

১ দিন আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

১ দিন আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

১ দিন আগে
Advertisement