২ দিনের রিমান্ড শেষে সাবেক এমপি একরাম কারাগারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে দুদিনের রিমান্ড শেষে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক ইকবাল হোসাইন এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. সাবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত মঙ্গলবার ০১ অক্টোবর রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭ এর একটি দল।

পুলিশ জানায়, দুদিনের রিমান্ড শেষে বুধবার সকাল সোয়া ১০টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে সুধারাম থানা থেকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। দুপুরে আদালতে রিমান্ড আবেদন বা অন্য কোনো শুনানি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে কড়া নিরাপত্তায় জেলা কারাগারে পৌঁছে দেওয়া হয়।

প্রসঙ্গত, নোয়াখালীতে ২০১৩ সালে ট্রাক শ্রমিক খোকন নিহতের ঘটনায় চলতি বছরের ৮ সেপ্টেম্বর একরামুল করিম চৌধুরীকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। খোকনের বাবা মজিবুল হক বাদী হয়ে সুধারাম মডেল থানায় এ মামলা করেন।

ওই মামলায় বলা হয়েছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্য নোয়াখালীর সদর উপজেলার দত্তেরহাটের দত্ত বাড়ির মোড়ে জমায়েত হন বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকরা।

খোকন সে সময় নিজ বাড়ি থেকে দত্তেরহাট শ্রমিক ইউনিয়ন অফিসে যাচ্ছিলেন। সেখানে সাবেক এমপি একরামুল করিম চৌধুরী, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন জেহান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র শহীদ উল্যাহ খান সোহেলসহ আওয়ামী লীগ নেতারা বিএনপি-জামায়াতের মিছিলে হামলা চালায়। সে সময় একরামুলসহ অন্যান্য আওয়ামী লীগ নেতারা বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে খোকন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অনলাইন নিরাপত্তা আইন নিয়ে যুক্তরাজ্যের নিয়ন্ত্রকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মেটা

মেটার নতুন পদক্ষেপটি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাজ্যে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে অফকমের আইনি বিরোধ ক্রমেই বাড়ছে। ক্যাটাগরি-১ হিসেবে চিহ্নিত হলে প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা, ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ রাখা, প্রতারণামূলক বিজ্ঞাপন ঠেকাতে ব্যবস্থা নেওয়া এবং অবৈধ

৫ ঘণ্টা আগে

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে গুরুত্ব পাবে নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।

৫ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার: প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে থানায় নিয়েছে পুলিশ

মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় ওই ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছিলেন। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

১৫ ঘণ্টা আগে

শিশুদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে: আসক

রোববার এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি বলেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যা ও নির্যাতনের মতো ঘটনায় শিশুদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

২০ ঘণ্টা আগে
Advertisement