প্রতিবেদক, রাজনীতি ডটকম

চার দিনের রিমান্ড শেষে নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ আদেশ দেন।
সাবেক ইসি সচিব হেলালুদ্দীনকে গত ২৩ অক্টোবর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হলে ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টনে বিএনপি কর্মী মকবুল নিহতের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এরপর ২৫ অক্টোবর তাকে আদালতে হাজির করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে আজ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান সাবেক এই সচিবকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাবেক সচিব হেলালুদ্দীনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার অন্যান্য আসামির দেওয়া তথ্যের সঙ্গে সেগুলো যাচাই করা হচ্ছে।
হেলালুদ্দীনের আইনজীবী আদালতে বলেন, তার মক্কেলকে ষড়যন্ত্রের অংশ হিসেবে মামলায় জড়ানো হচ্ছে।
আসামির প্রথম শ্রেণীর ডিভিশনসহ জামিনের আবেদন করেন তিনি। বিচারক জামিন আবেদন নাকচ করে জেলকোড অনুযায়ী সাবেক সচিবকে কারা হেফাজতে প্রথম শ্রেণীর ডিভিশন দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
গত ৩০ সেপ্টেম্বর মাহফুজার রহমান নামে এক বিএনপিকর্মী পল্টন মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা ৭০০ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাবির ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
মেটার নতুন পদক্ষেপটি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাজ্যে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে অফকমের আইনি বিরোধ ক্রমেই বাড়ছে। ক্যাটাগরি-১ হিসেবে চিহ্নিত হলে প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা, ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ রাখা, প্রতারণামূলক বিজ্ঞাপন ঠেকাতে ব্যবস্থা নেওয়া এবং অবৈধ
৫ ঘণ্টা আগে
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।
৬ ঘণ্টা আগে
মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় ওই ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছিলেন। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
১৫ ঘণ্টা আগে