সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ৫ দিনের রিমান্ড আবেদন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুর থানায় করা ইলেকট্রিশিয়ান শামিম হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

শুক্রবার (২৫ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর রাজু আহম্মেদ এ রিমান্ড আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

এরআগে বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুর থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় শামীমের ফুফাতো ভাই জাকির হোসেন মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউপি চেয়ারম্যান হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনকে যাবজ্জীবন

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

২ ঘণ্টা আগে

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে ‘ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি’ কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। চার আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

৩ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে

এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তাঁর পরিবারকে বলে গেছেন। এর মধ্যে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইল ফোনে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।

৩ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় গাজী নজরুলও গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ

গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন। সোমবার দুপুর ২টা ২২ মিনিটে আসামিদের আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে
Advertisement