১১ মাসে সাড়ে ১১ হাজার অভিযোগ, দুদক আমলে নিয়েছে ৯৬০টি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দুর্নীতি দমন কমিশন (দুদক)

গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত ১১ মাসে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১১ হাজার ৬৩০টি অভিযোগ জমা পড়েছে। সাংবিধানিক সংস্থাটি জানিয়েছে, এর মধ্যে ৯৬০টি অভিযোগ তারা আমলে নিয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে সংস্থাটির কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন।

সভায় আলি আকবার আরও জানান, গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত ১১ মাসে ৫১২টি মামলা করা হয়েছে। আসামি করা হয়েছে দুই হাজার ১৯১ জনকে।

গত ১১ মাসে দুদকের করা ২৪৯টি মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১২৬টি মামলার রায়ে সাজা হয়েছে, বাকি ১২৩টি মামলায় আসামিরা খালাস পেয়েছেন। এসব মামলায় মোট পাঁচ হাজার ৫৭ কোটি ৯৪ লাখ ৮ হাজার ৩১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে ৩২১ কোটি ৮৮ হাজার ১৯৩ টাকার সম্পদ।

এদিকে একই সময়ে দুদকের আবেদনে দেশে তিন হাজার ৩৬১ কোটি ২৯ লাখ ৬৭ হাজার ৮৯১ টাকার সম্পদ ক্রোক করা হয়েছে। দেশের বাইরে ক্রোক করা হয়েছে ৯৬ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ২৫ টাকার সম্পদ। এর বাইরেও দেশে ২২ হাজার ২২৬ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৬০৬ টাকা এবং দেশের বাইরে ৩২৮ কোটি ১১ লাখ ১২ হাজার ৬৭৪ টাকা জব্দ করা হয়েছে।

দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী আরও জানান, গত ১১ মাসে দুদক ৭৯৮টি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে ১৮৮টি অনুসন্ধানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মামলা হয়েছে ২৮টি। এ ছাড়া এই ১১ মাসে ৩১৫টি অভিযোগপত্র দেওয়া হয়েছে, যেখানে আসামির সংখ্যা এক হাজার ৭৮। একই সময়ে ৭৩টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৮ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৯ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

১০ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১১ ঘণ্টা আগে
Advertisement