সাংবাদিক হাসান মাহমুদ হত্যা: মহিলা লীগ নেত্রী গ্রেফতার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি ও সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলার এজাহার নামীয় আসামী পটুয়াখালী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র খিলগাঁও থানা পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গুলিস্থানের পীর ইয়ামিন হোটেলের একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানা সূত্রের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, জানা যায় মামলার বাদী ফাতেমা এর স্বামী হাসান মাহমুদ ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি ও পেশায় একজন সাংবাদিক ছিলেন। গত ৩১ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে নিজ বাসা থেকে বের হয়ে রাতে আর বাসায় ফিরে' আসেননি। তিনি ফিরে না আসায় ফাতেমা অনেক খোঁজাখুজি করার পর জানতে পারেন সাদা পোষাকে অস্ত্র ধারীরা সহ অজ্ঞাত নামা ৫০ থেকে ৬০ জন লোক তার স্বামী হাসান মাহমুদকে তুলে নিয়ে গিয়েছে। পরবর্তীতে তিনি খবর পান তার স্বামীর লাশ গোড়ান ছাপড়া মসজিদের সামনে রাস্তায় পড়ে রয়েছে। বাদী ওইদিন ভোর সাড়ে পাঁচ ঘটিকায় ঘটনাস্থলে গিয়ে স্বামীর দেহ মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদীর স্বামী হাসান মাহমুদকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় ভিকটিম হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা ৩৫ জনের নাম উল্লেখসহ আরো ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করে গত ৩০ আগস্ট খিলগাঁও থানায় একটি হত্যা মামলা রুজু করেন।

তিনি বলেন, থানা সূত্রে আরো জানা যায় তদন্তাধীন এই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় গুলিস্থানের পীর ইয়ামিন হোটেলের একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে গুরুত্ব পাবে নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।

৩ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার: প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে থানায় নিয়েছে পুলিশ

মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় ওই ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছিলেন। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

১৩ ঘণ্টা আগে

শিশুদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে: আসক

রোববার এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি বলেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যা ও নির্যাতনের মতো ঘটনায় শিশুদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

১৮ ঘণ্টা আগে

যাত্রা শুরুর পর প্রথম মামলা পেল এসআরবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথমবারের মতো একটি মামলার তদন্তভার পেয়েছে নতুন এই সংস্থা। ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

১৮ ঘণ্টা আগে
Advertisement