প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সভাপতি ৪৭ নওগাঁ–২ (ধামইরহাট, পত্নীতলা) আসনের সাবেক এমপি শহিদুজ্জামান সরকার গত রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন।তাঁর বিরুদ্ধে নওগাঁয় হত্যা চেষ্টা,চাঁদাবাজি,হয়রানি ও হুমকির মামলা রয়েছে।
তিনি ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট সাতবার নওগাঁ–২ (ধামইরহাট পত্নীতলা) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হোন। তিনি বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদ হুইপ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর তিনি আইন,বিচার ও সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পান। এর পর থেকেই নিজ সংসদীয় এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। তাঁর সংসদীয় এলাকা ধামইরহাট ও পত্নীতলা এই দুই উপজেলায় গড়ে তোলেন সক্রিয় ব্যবসায়ী সিন্ডিকেট এবং দুর্ধর্ষ ক্যাডার বাহিনী।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন। সাবেক এমপি শহীদুজ্জামান সরকারের গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনসাধারণ এবং বিভিন্নভাবে নিপীড়িত মানুষের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পায়।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।
৫ ঘণ্টা আগে
মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় ওই ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছিলেন। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
১৪ ঘণ্টা আগে
রোববার এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি বলেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যা ও নির্যাতনের মতো ঘটনায় শিশুদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
১৯ ঘণ্টা আগে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথমবারের মতো একটি মামলার তদন্তভার পেয়েছে নতুন এই সংস্থা। ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
২০ ঘণ্টা আগে