বাসে নারীকে হেনস্তাকারী সেই হেলপার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাসের মধ্যে এক নারীকে হেলপারের শারীরিক আক্রমণের ভিডিও বুধবার ছড়িয়ে পড়ে ফেসবুকে। ছবি: ভিডিও থেকে

রাজধানী ঢাকায় চলন্ত বাসে এক নারীকে পোশাক নিয়ে হেনস্তাকারী হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার নিজামুদ্দিন (৪৫) রমজান পরিবহনের বাসে চালকের সহকারী হিসেবে কাজ করেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল।

এর আগে গত বুধবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীকে বাসের মধ্যে হেনস্তা করার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওড়না না পরার কারণে চলন্ত বাসে এক নারীকে বারবার কটূক্তি করছিলেন এক পুরুষ। একপর্যায়ে তারা তর্কে জড়িয়ে পড়েন। পরে ওই নারীকে তিনি শারীরিক আক্রমণ করেন। ওই নারীও শেষে প্রতিরোধ গড়ে জুতাপেটা করেন ওই ব্যক্তিকে।

দুজনের মধ্যে এ ঘটনা ঘটার সময় বাসের অন্য যাত্রীদের কাউকে প্রতিবাদ বা হস্তক্ষেপ করতে দেখা যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরে জানা যায়, নারীকে শারীরিক আক্রমণ করা ব্যক্তিটি ছিলেন ওই বাসের হেলপার নিজামুদ্দিন।

ওই নারী সিদরাতুল মুনতাহা রহমান ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় দিয়ে ঘটনাটি তুলে ধরেছেন। তিনি বলেন, প্রশাসন আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল। আমি সবকিছু বলেছি। এখন ভিডিওটি করছি, যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, নিজামুদ্দিনকে গ্রেপ্তারের পর র‌্যাব আমাদের কাছে হস্তান্তর করে। তাকে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে
Advertisement