প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ও ফার্মগেট এলাকায় অবস্থিত ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত’ বলে অভিহিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দপ্তরটি জানিয়েছে, এ ঘটনায় জড়িত অভিযোগে এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ডিএমপি এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে। এ সময় জানানো হয়, ১৭ জনের মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ, তিনজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ওই ঘটনায় প্রথম আলো এরই মধ্যে মামলা করেছে। ডেইলি স্টারের মামলাও প্রক্রিয়াধীন। ডিএমপি, ডিবি ও সিটিটিসিসহ অন্যান্য সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে। আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি।
গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, একজন আসামি মোহাম্মদ নাঈম (২৬) নগদ ৫০ হাজার টাকা লুট করে সেই টাকায় একটি টিভি ও একটি ফ্রিজ (রেফ্রিজারেটর) কিনেছেন। সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।
এ ছাড়া মো. আকাশ আহমেদ সাগর, মো. আব্দুল আহাদ, মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে মিনহাজ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সোহেলা রানা, মো. আব্দুল বারেক শেখ ওরফে আল-আমিন, রাশেদুল ইসলাম, সোহেল রানা ও শফিকুল ইসলামকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
অন্যদিকে মোহাম্মদ প্রান্ত শিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাসেম ও রাজু হোসাইন চাঁদকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। মো. সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি।
নজরুল ইসলাম বলেন, কিছু দুষ্কৃতকারী সবসময় সুযোগ-সন্ধানী। দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করে। কোনো জায়গায় গ্যাঞ্জাম হলে সম্পদ, টাকা-পয়সা লুটের ইচ্ছায় সেখানে চলে যায়। পুলিশ-সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করেও তাদের নিবৃত্ত করতে পারেনি। তারা ফায়ার সার্ভিসের গাড়িগুলো পর্যন্ত আটকে রেখেছিল।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা মধ্যরাতে প্রথম আলো কার্যালয়ে হামলা চালায়। সেখানে ভাঙচুর ও লুটপাট চালানোর পর আগুন দেওয়া হয়। এর পরপরই পাশে ফার্মগেট এলাকায় দ্য ডেইলি স্টার কার্যালয়েও হামলা, ভাঙচুর ও লুটপাট করে আগুন দেওয়া হয়। হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় ধানমন্ডির ছায়ানট ভবনেও।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত এসব হামলার ঘটনায় ৩১ জনকে শনাক্ত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে।

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
১৩ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
১৪ ঘণ্টা আগে
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
১৫ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়
১৫ ঘণ্টা আগে