রূপালি ব্যাংক ডাকাতির ঘটনায় আসামিদের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার পাশে দক্ষিণ কেরানীগঞ্জ চুলকুঠিয়া জিনজিরা শাখার রূপালি ব্যাংকে ডাকাতির ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। এ মামলায় আটক তিন ডাকাতকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানার (ওসি) মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। রূপালি ব্যাংকে ডাকাতির ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। এ মামলায় আটক তিন ডাকাতকে আসামি করা হয়েছে। তিন আসামিকে সাতদিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখার দ্বিতীয় তলায় প্রবেশ করে।

ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। এরপরই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ব্যাংকটি ঘিরে ফেলেন।

রূপালী ব্যাংকের ভেতরে অবস্থান করা ডাকাতদের সঙ্গে কথা বলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হয়। এছাড়া ব্যাংকের ভেতরে জিম্মি থাকা স্টাফদের সঙ্গে মোবাইলের মাধ্যমে ডাকাতদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়।

ব্যাংকের ভেতরে ওই সময় কর্মকর্তাসহ ১০ থেকে ১২ জন স্টাফ ছিলেন। এ ছাড়া কয়েকজন গ্রাহক ছিলেন। তারা সবাই ডাকাতদের হাতে জিম্মি ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

৫ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

৬ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

৭ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে
Advertisement