ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। ছবি: সংগৃহীত
ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। ছবি: সংগৃহীত

ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ ১২টি মামলার আসামি সাবেক এই সংসদ সদস্য। ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) সোমবার (২১ এপ্রিল) রাজধানীর গুলশান থেকে কাজী মনিরুলকে গ্রেপ্তার করেছে। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয় পেয়েছিলেন হাবিবুর রহমান মোল্লা। তার মৃত্যুতে ওই আসন শূন্য হলে ২০২০ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে জয় পান কাজী মনিরুল ইসলাম মনু।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর মনিরুলকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এই আসনে হারুনুর রশীদ মুন্না ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী। তবে হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা সজল ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement