প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্রে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা আলাদা আলাদা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ৮টায় তাদের আদালতে আনা হয়। এর কিছুক্ষণ পর তাদের এজলাসে তুলে বাড্ডা থানার পৃথক তিন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।
রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী জানান, এসব আসামি পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছাত্র জনতার মিছিলে সরাসরি গুলির নির্দেশ দেন এবং অংশ নেন। তারা কোনোভাবেই হত্যার দায় থেকে মুক্তি পেতে পারেন না। তারা জামিন পেলে বর্তমান স্থিতিশীল পরিস্থিতিতে বিঘ্ন ঘটবে।
অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে জামিন চান তাদের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব আসামিদের গ্রেপ্তার দেখিয়ে জামিন নামঞ্জুর করেন। পরে সব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এর আগে গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় পরদিন ১৪ আগস্ট তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।
গত ১৯ আগস্ট রাতে ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়। মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মোহাম্মদপুর থানার একটি মামলায় পরদিন ২০ আগস্ট তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন। এছাড়া বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ২৪ আগস্ট তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম।
গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া ১ সেপ্টেম্বর আলাদা আলাদা দুই হত্যা মামলায় তার তিন দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একাধিক হত্যা মামলায় তারা আসামিরা।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা সফরে এসেছেন ব্রিটিশ বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। আজ সোমবার (৬ এপ্রিল) থেকে তার সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
সরকারি দল তাদের আলোচলায় বলছে, তারা জুলাই সনদের পক্ষেই আছে, যা সংবিধান সংশোধনের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে বিরোধী দল বলেছে, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কাঠামো অনুযায়ীই এটি বাস্তবায়ন করতে হবে।
১ ঘণ্টা আগে
দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ এপ্রিল ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
১৫ ঘণ্টা আগে