প্রতিবেদক, রাজনীতি ডটকম

পাঠ্যবইয়ে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালনের সময় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতার করা হবে বলে ফেসবুকেই এক পোস্টে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, ‘ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য যারা জড়িত, তাদেরও গ্রেপ্তার করা হবে। ঘটনার পূর্বাপর তদন্ত হবে।’ রাজপথে সন্ত্রাস, চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
কোন ঘটনায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়টি অবশ্য ফেসবুকে স্পষ্ট করে লিখেননি উপদেষ্টা মাহফুজ। তবে দুপুর থেকেই ‘আদিবাসী’দের ওপর হামলার ঘটনা আলোচনায় থাকায় ওই ঘটনাটিকেই উপদেষ্টা ইঙ্গিত করেছেন বলে ধরে নেন সবাই। পরে আইন উপদেষ্টার ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট হয়।
মাহফুজের পোস্টের আধা ঘণ্টা পর ফেসবুকে পোস্ট দেন আসিফ নজরুল। হামলার ঘটনার তিনটি ছবি পোস্ট করে তিনি পোস্টে লিখেছেন, ‘এ ঘটনার অবশ্যই বিচার হবে। দুজন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে।’
সরকারের দুই উপদেষ্টা ভেরিফায়েড ফেসবুক পোস্টে ‘আদিবাসী’দের ওপর হামলায় দুজনকে গ্রেপ্তারের তথ্য জানালেও পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি। ফলে গ্রেপ্তার দুজনের নাম-পরিচয়ও জানা সম্ভব যায়নি।
এর আগে বুধবার দুপুরে পাঠ্যবইয়ে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে কর্মসূচি পালন করতে যান একদল ‘আদিবাসী’ শিক্ষার্থী। অন্যদিকে পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ যুক্ত করার সঙ্গে জড়িতদের শাস্তিসহ পাঁচ দাবিতে এনসিটিবি ভবন ঘেরাওয়ের কর্মসূচি ছিল ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ নামের একটি সংগঠনের।
‘আদিবাসী’ ছাত্র-জনতার অভিযোগ, তারা কর্মসূচি পালন করতে গেলে স্টুডেন্টস ফর সভরেন্টি সংগঠনের নেতাকর্মীরাই তাদের ওপর হামলা করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ অন্তত ১০ জন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। আহতদের মধ্যে আদিবাসী যুব ফোরামের সহসভাপতি টনি ম্যাথিউ চিরান এবং সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক (খাগড়াছড়ি) ফুটন্ত চাকমার আঘাত গুরুতর।
এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও গণতান্ত্রিক অধিকার কমিটি। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, ছাত্রদল, পাহাড়ি ছাত্র পরিষদ (ইউপিডিএফ), গণতান্ত্রিক ছাত্রজোটসহ বিভিন্ন সংগঠন ও দলও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

নানামুখী আলোচনা-সমালোচনার মধ্যেই র্যাব বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুনভাবে যাত্রা শুরু করেছে বাহিনীটি। বুধবার থেকে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ।
৪ ঘণ্টা আগে
সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কক্সবাজারে ব্লু ইকোনমি নিয়ে গবেষণার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
পরিপত্রে বলা হয়, সরকারি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্স চালুসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
এনসিটিবি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে এটি স্থান পাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিকথা হিসেবে বহুল আলোচিত এই দলিলটিকে পাঠ্যভুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।
৬ ঘণ্টা আগে