প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্য বিরোধী আন্দোলনের যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, ডা. দীপু মনিসহ ৯ জনকে জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এ আদেশ দেন। এদিন বৃষ্টির মধ্যে সকালে তাদের আদালতের হাজতখানায় আনা হয়। এরপর সোয়া ১০ টার দিকে বৃষ্টি হালকা কমলে তাদের হাজির করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত সেটি মঞ্জুর করেন।
অন্যরা হলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।
মামলাগুলোর মধ্যে মনিরুল ইসলাম মনুকে ৮ মামলায়, আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, পলক, শহীদুল হককে ২ মামলায়, সালমান, দীপু মনি, আমুকে ১ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য-গত বছরের ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। গত ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমির হোসেন আমু কে গ্রেফতার করা হয়। ১৯ আগস্ট সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেফতার করা হয়েছে। ১ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ। ১৭ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৫ আগস্ট সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করেছে পুলিশ। এ বছরের ২১ এপ্রিল ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ
১৯ ঘণ্টা আগে
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
২১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
২১ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
১ দিন আগে