ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২৬, ১২: ৫৯
ক্রিকেটার নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খুলশী থানার পুলিশের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খুলশী থানার পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় এক উপপরিদর্শক (এসআই)সহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি মারধর ও অপহরণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের লালখান বাজার ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাভারের বিকেএসপিতে প্রাইম ব্যাংকের হয়ে ম্যাচ খেলে রাতে বিমানে চট্টগ্রামে ফেরেন নাঈম। বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় যাওয়ার পথে লালখান বাজার এলাকায় পৌঁছালে পুলিশের একটি টহল দল তাদের গাড়ির গতিরোধ করে। এরপর নাঈমকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, চোরাচালানের মালামাল বহনের তথ্যের ভিত্তিতে একটি টহল দল সিএনজিটি তল্লাশি করে। তবে এ ধরনের অভিযান পরিচালনার আগে থানার ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও তা মানা হয়নি।

তিনি বলেন, “আমার অনুমতি ছাড়াই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত এসআই শফিকুর রহমানসহ তিনজনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে।”

ঘটনার বর্ণনা দিয়ে নাঈম হাসান জানান, গাড়ি থামানোর পর কয়েকজন পুলিশ পরিচয়ে চালকের কাছ থেকে কাগজপত্র নিয়ে তাঁকে নামতে বলেন। তিনি নিজের জাতীয় দলের ক্রিকেটার পরিচয় ও পরিচয়পত্র দেখালেও তা আমলে নেওয়া হয়নি।

নাঈমের ভাষ্য, “আমি পরিচয় দেওয়ার পরও তারা আমাকে গলায় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করে। এসআই শফিকুল লাঠি দিয়ে কোমরে আঘাত করেন। তার সঙ্গে থাকা এক ব্যক্তি পাইপ দিয়ে মারধর করে। আশপাশের মানুষ আমার পরিচয় দিলেও তারা থামেনি।”

তিনি অভিযোগ করেন, একপর্যায়ে তাঁকে খুলশী থানায় নেওয়া হয় এবং সেখানে ওসির কক্ষেও হেনস্তার শিকার হতে হয়। ঘটনার পর রাতেই থানায় নাঈমের স্বজন ও ক্রিকেটপ্রেমীরা জড়ো হয়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে নাঈমের ভাই সাব্বির আলম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় মারধর ও অপহরণচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ক্ষোভ প্রকাশ করেছে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

২ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement