প্রতিবেদক, রাজনীতি ডটকম

আর্থিক খাতের আলোচিত ব্যক্তিত্ব ও পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় নাফিস সরাফতকে সেগুনবাগিচায় হাজির হতে বলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমানের সই করা ওই তলবি নোটিশে বলা হয়, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা এবং নিজেদের মাধ্যমে একে অন্যের যোগসাজশে বিপুল অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন।
নোটশটি নাফিস সরাফাতের গুলশান, নিকুঞ্জ-১ ও নিকুঞ্জ-২ এর বাসায় পাঠানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।
নাফিজ সরাফাতের বিরুদ্ধে ব্যাংক দখল ও শেয়ারবাজার থেকে টাকা লুটপাটের অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। গত ১৮ আগস্ট অনুসন্ধান শুরু করে দুদক।
অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জন্য দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
৩ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।
৪ ঘণ্টা আগে
বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
৪ ঘণ্টা আগে