জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১২: ০০
মিঠামইন থানা। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় খোকন (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাকে মারধরে অভিযুক্তদের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকন পেশায় ভ্যানচালক ছিলেন। তিনি তেলিখাই গ্রামের আক্কল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে ইউনিয়নের তেলিখাই সড়কের পাশে গরু নিয়ে হাওরে যাওয়ার পথে খোকনকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) অর্পণ বিশ্বাস জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, একই গ্রামের কুদ্দুস মিয়ার পরিবারের লোকজন খোকনকে রাস্তায় ধরে মারধর করে। দীর্ঘদিন ধরে তাদের ও খোকনের পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ছাড়া চার-পাঁচ দিন আগে কুদ্দুস মিয়ার স্ত্রীর সঙ্গে খোকন অসদাচরণ করেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার জের ধরেই কুদ্দুস মিয়ার ছেলে জিয়াউর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা খোকনকে মারধর করেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১৩ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১৪ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

১৫ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

১৫ ঘণ্টা আগে