অর্থপাচারের অভিযোগে সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

৫৪ কোটি টাকা পাচারের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও তাদের এক কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেছেন দুদক উপপরিচালক মোস্তাফিজুর রহমান।

দুদক বলছে, ওই তিনজনের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ পাওয়ার পর সেটি তদন্ত-অনুসন্ধান করা হয়েছে। অনুসন্ধানে প্রাথমিক প্রমাণ মিললে তার ভিত্তিতে কমিশন মামলার অনুমোদন দেয়।

মামলায় সাঈদ খোকন, শাহানা হানিফ ও সাইদ খোকন প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপক মো. রাজু আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ এনেছে দুদক।

মামলার এজাহারে বলা হয়েছে, সাইদ খোকন প্রোপার্টিজ লিমিটেডের বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে লেনদেনের মাধ্যমে ‘লেয়ারিং’ প্রক্রিয়ায় সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের মোট সাতটি হিসাবের মাধ্যমে ৫৪ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৩০৪ টাকা স্থানান্তর ও লেনদেন করা হয়।

অভিযোগে বলা হয়েছে, শাহানা হানিফ ব্যাংক হিসাব খোলার সময় নিজের পেশা, আয় ও পরিচয় সম্পর্কে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেন। তার ভাই সাঈদ খোকন, যিনি তখন সরকারি কর্মচারী (মেয়র) হিসেবে দায়িত্বে ছিলেন, ব্যবস্থাপক মো. রাজু আহমেদের সঙ্গে যোগসাজশে এই অর্থ ‘লেনদেনের মাধ্যমে অবৈধ সম্পদ’ অর্জন করেন।

এজাহারে দুদক আরও বলছে, সিটি ব্যাংকের বনানী লেকভিউ শাখা, এক্সিম ও প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখায় শাহানা হানিফ ও সাইদ খোকন প্রোপার্টিজ লিমিটেডের নামে একাধিক সঞ্চয়ী, এসএনডি ও এফডিআর হিসাব খোলা হয়। এসব হিসাবের মাধ্যমে বারবার অর্থ স্থানান্তর করে ‘মানি লন্ডারিং’ সংঘটিত হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১৫ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১৭ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

১৭ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

১৮ ঘণ্টা আগে