চার মামলায় জামিন পেলেন ট্রান্সকম গ্রুপের তিন শীর্ষ কর্তা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৬: ৪৪
ফাইল ছবি

পৃথক চারটি মামলায় ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন জামিন পেয়েছেন।

আজ বুধবার (৩ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মাহবুব আহমেদ এই আদেশ দেন। ট্রান্সকম গ্রুপের আইনজীবী শাহিনুর ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই চারটি মামলার সময় ট্রান্সকম গ্রুপের তিন শীর্ষ কর্তা বিদেশে ছিলেন। যাতে তাঁরা কোনো ধরনের বাধা ছাড়া দেশে ফিরে আইনিভাবে বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, সে জন্য উচ্চ আদালতে পৃথক রিট আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত তাঁদের কোনো ধরনের বাধা ছাড়াই দেশে ফেরা এবং ফেরার পর ৭২ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণ করার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিলেন।

ট্রান্সকম গ্রুপের শীর্ষ তিন কর্তা দেশে ফিরেই আজ বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। এরপর তাঁরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালতে আত্মসমর্পণ ও জামিন আবেদন করেন। পরে শুনানি নিয়ে আদালত চারটি মামলায় তাঁদের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ট্রান্সকম গ্রুপের আট কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় গত ২২ ফেব্রুয়ারি তিনটি মামলা করেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানের ছোট বোন শাযরেহ হক। ওই মামলায় ট্রান্সকম গ্রুপের পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা পরে আদালত থেকে জামিন পান।

এরপর গুলশান থানায় ২২ মার্চ আরেকটি মামলা করেন শাযরেহ হক। এতে ১১ জনকে আসামি করা হয়। এই মামলায় ৯ মাস আগে মারা যাওয়া তাঁদের ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। এসব মামলায় আজ ট্রান্সকম গ্রুপের তিন শীর্ষ কর্মকর্তা জামিন পান। অন্য আসামিরা আগে জামিন পেয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৪ ঘণ্টা আগে

রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে।

৫ ঘণ্টা আগে

দেশে এলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময়ে চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে বারবার তাগিদ দেওয়া হয়েছে ভারত সরকারকে। দেশে এলেই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

১৫ ঘণ্টা আগে

প্রথমবারের মতো ক্লিনিক্যাল ট্রায়ালে ইবোলা টিকা

গবেষণার প্রধান বৈজ্ঞানিক গবেষক অধ্যাপক তেরেসা ল্যাম্ব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুন্দিবুগিও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার মাত্র ৫৭ দিনের মধ্যেই টিকাটি মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, যা এই সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরে।

১৫ ঘণ্টা আগে