প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের অভিনন্দন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এই শুভেচ্ছা বার্তা প্রকাশিত হয়।

আরব নিউজ জানায়, অভিনন্দন বার্তায় সৌদি যুবরাজ তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের সাফল্য কামনা করার পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। এই বার্তার মধ্য দিয়ে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৩ খাতে মার্কিন বিনিয়োগ চান প্রতিমন্ত্রী শাহে আলম

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

৪ ঘণ্টা আগে

জুলাইয়ের হত্যাকাণ্ডে উসকানির অভিযোগ, ৩ সাংবাদিক কারাগারে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের হত্যা ও নির্যাতনে উসকানি দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

৫ ঘণ্টা আগে

সরকারের ৬ মাস: ৩১ সূচকের ১৯টিতেই অবনতি দেখছে সিপিডি

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর একটি মিলনায়তনে সিপিডি আয়োজিত ‘সরকারের ছয় মাস: পারফরম্যান্স পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ডায়ালগে এ বিশ্লেষণ তুলে ধরেন সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

৫ ঘণ্টা আগে

প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের শিক্ষককে ভিসি নিয়োগ দায়িত্বহীনতার পরিচয়: অধ্যাপক কামরুল

অধ্যাপক কামরুল লিখেছেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. জাকির হুসাইনকে। একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কীভাবে সরকার আর্টসের একজন শিক্ষককে নিয়োগ দিলো, আমি

৫ ঘণ্টা আগে