প্রত্যাশিত সংস্কারে ২০২৬ সালের জুন পর্যন্ত সময় লাগতে পারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রত্যাশিত সংস্কার শেষ করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘কমিশনগুলোর থেকে প্রাপ্ত সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার।’

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সুপারিশমালার ভিত্তিতে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা করা হবে। আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্যে কমিশন গঠন করা হয়েছে।’

সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হবে বলে জানিয়েছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘এই রিপোর্ট নিয়ে সংস্কার কমিশন বসবে। এখান থেকে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটি চূড়ান্ত করা হবে।’

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে আসিফ নজরুল বলেন, ‘প্রত্যাশিত সংস্কার শেষ করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে।’

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুলাইয়ে সংঘটিত বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি আমরা। রায়ে অপরাধের সাথে কোনো দলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেটার আলোকে বহু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাব।’ তবে কোনো দলকে আগে থেকে সরকার নিষিদ্ধ করবে না বলে জানিয়েছেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার: শিক্ষামন্ত্রী

মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষিত করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা মেধায় কোনো অংশে কম নয়। তাই নিজের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে এবং নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে হবে

১ ঘণ্টা আগে

মেট্রোরেলের গাবতলী-দাশেরকান্দি লাইন নির্মাণ প্রকল্পে একনেকের অনুমোদন

সাতটি নতুন ও সংশোধিত পাঁচটি প্রকল্পের মোট ব্যয় এক লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, বাকি এক লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা ধরা হয়েছে প্রকল্প ঋণ।

২ ঘণ্টা আগে

অপরাধের পেছনে জুয়া ও মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বিভিন্ন অপরাধের পেছনে জুয়া ও মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যুবসমাজের অপরাধ বিশ্লেষণে দেখা গেছে, অনেকে মাদকাসক্ত হয়ে অপরাধে জড়াচ্ছেন, আবার কেউ মাদক কেনার অর্থ জোগাড় করতে অপরাধ করছেন। একইভাবে জুয়ায় আসক্তিও নানা অপরাধের পেছনে ভূমিকা রা

২ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় জাল নথি চক্রে জড়িত সন্দেহে ২৭ বাংলাদেশি আটক

বিদেশি শ্রমিকদের জন্য জাল নথি তৈরির একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের মধ্যে ১০ বাংলাদেশি পুরুষ ও এক নারীকে চক্রটির হোতা বলে সন্দেহ করা হচ্ছে।

৩ ঘণ্টা আগে
Advertisement