ফেনী সীমান্তে বিএসএফের গুলি, যুবক নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

এবার ফেনীর পরশুরাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাঁশপদুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিতে নিহত মো. মিল্লাত হোসেন (২১) মিল্লাত হোসেন ফেনী পৌরসভার বাঁশপদুয়া এলাকার ইউসুফ মিয়ার ছেলে এবং আহত মো. আফছার (৩১) একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মিল্লাত ও আফছার সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত মারা যান। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বাঁশপদুয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পারি। পরে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আমরা লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘নিহত ও আহত ব্যক্তি কী উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন, সে বিষয়ে তদন্ত চলছে।’

এর আগে, ২০২২ সালের ১৩ নভেম্বর বাঁশপদুয়া সীমান্তে স্থানীয় কৃষক মেজবাহারকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষি জমি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে বিএসএফ। ছয় দিন পর তার মরদেহ ফেরত দেয় তারা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৪ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৫ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৬ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৭ ঘণ্টা আগে
Advertisement