৭ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী শাজাহান খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল (৬ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর ধানমন্ডি থানায় কিশোর মোতালেব হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

উলেখ্য, গত ৪ আগস্ট ঝিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মোতালেব নামের কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ২৭ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা রুজু করেন। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শাহজাহান খানসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয় এজাহারে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন (রাজৈর-মাদারীপুর সদরের একাংশ) থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাজাহান খান। এটি ছিল তার টানা অষ্টমবারের মতো ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া।

বর্তমানে শাজাহান খান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তাপপ্রবাহের সঙ্গে কতটা অভিযোজন করতে পারবে মানুষ— কী বলছেন বিজ্ঞানীরা

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?

৯ ঘণ্টা আগে

সাইবার আইন সময়োপযোগী করতে সংস্কার করা হবে: তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এর বাইরে গণমাধ্যমের আর কোনো মানদণ্ড নেই।

১০ ঘণ্টা আগে

ইরানে স্পিকার হাফিজ উদ্দিন: খামেনি হত্যার নিন্দা ও সমবেদনা প্রকাশ

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন।

১১ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।

১১ ঘণ্টা আগে