প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৪৯টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব প্রার্থীর নাম গেজেট আকারে আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দিন খান। তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও কোনো প্রার্থী প্রত্যাহার না করায় যাচাই-বাছাইয়ে বৈধ ৪৯ জন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
ইসি সূত্রে জানা যায়, এবার সংরক্ষিত আসনে মোট ৫৩টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৪৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন।
বিএনপি জোট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোটের প্রার্থীদের মধ্যে রয়েছেন নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুলতানা জেসমিনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
ইসি আরও জানায়, একটি আসনের ফলাফল আপাতত স্থগিত রয়েছে। ওই আসনে এনসিপি প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় বিষয়টি পুনরায় যাচাই-বাছাই করা হবে। পরবর্তী সিদ্ধান্ত আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ৪৯ জন প্রার্থীর গেজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়ার মূল ধাপ সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
১ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আবেদনটির বিষয়ে আদেশের জন্য রেখেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন।
১ দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন ছাত্রীকে কটূক্তির অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলারও অভিযোগ করেছে সংগঠনটি। এতে ছাত্র ইউনিয়নের তিন নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢা
১ দিন আগে
সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।
১ দিন আগে