আন্দোলনে সড়ক অবরোধ করায় যানজট বাড়ছে: ডিএমপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

দাবি-দাওয়া আদায় করতে গিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করায় যানজট বাড়ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংস্থাটি বলছে, তারা শত প্রতিকূলতার মধ্যেও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

রোববার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ কথা জানান।

বিবৃতিতে বলা হয়, ২ অক্টোবর রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সংগঠন ও গোষ্ঠী একযোগে কর্মসূচি শুরু করে। এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় রাজধানীর কোথাও কোথাও ব্যাপক জনভোগান্তি ও তীব্র যানজট তৈরি হয়।

এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সগুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তি এবং স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, এ ছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। এর ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

বিবৃতিতে ডিএমপি বলছে, শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মহানগর পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে সেজন্য ঢাকা মহানগর পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

১২ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

১২ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

১৪ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৫ ঘণ্টা আগে
Advertisement