মিরপুরের অগ্নিদগ্ধ কারখানায় ১২ দিন পর মিলল নারী শ্রমিকের মরদেহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৮: ৪৫
মিরপুরের ওই পোশাক কারখানায় সকাল সাড়ে ১১টার দিকে আগুন লাগে। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় আগুনের ঘটনায় ১২ দিন পর আরেক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অগ্নিদুর্ঘটনার দিন তার স্বামীর মরদেহ পাওয়া গিয়েছিল ওই কারখানায়। এ নিয়ে ওই কারখানায় অগ্নিদপগ্ধ হয়ে নিহত বেড়ে হলো ১৭ জন।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই পোশাক কারখানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মার্জিয়া সুলতানা (১৪) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোল্লা রাজাপুর গ্রামের মো. সুলতান মিয়ার মেয়ে। স্বামী জয় মিয়ার সঙ্গে একই পোশাক কারখানায় কাজ করতেন। পরিবারের সঙ্গে শিয়ালবাড়ির ১২ নম্বর রোডের মজিবুরের বস্তিতে থাকতেন।

গত ১৪ অক্টোবর রাতে রূপনগর থানায় বিইউবিটি ক্যাম্পাসের পাশে শিয়ালবাড়ি শিল্প এলাকায় রাসায়নিকের গুদামে আগুন লাগে। এ সময় পাশের ভবনের পোশাক কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। সেখান থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। আরও কয়েকজন নিখোঁজ ছিলেন।

মার্জিয়ার বাবা সুলতান মিয়া জানান, আগুন লাগার দিনই মার্জিয়ার স্বামী জয়ের মরদেহ পাওয়া গিয়েছিল। মার্জিয়ার কোনো খোঁজ পাইনি। রোববার বিকেলে আবার পুলিশ নিয়ে কারখানায় খুঁজতে যাই। একপর্যায়ে তৃতীয় তলায় মেশিনের নিচে চাপা পড়া অবস্থায় একটি মরদেহ পাই। পরনের বোরখা দেখে বুঝতে পারি— এটা আমার মেয়ের লাশ।

পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় ওই পোশাক কারখানার ভবনের তৃতীয় তলায় মেশিনের নিচে পচনধরা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। দুর্গন্ধের কারণে লাশটি উদ্ধার করতে সময় লাগে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম বলেন, ‘রোববার সন্ধ্যার দিকে পোশাক কারখানার ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। লাশটি ছেলের না মেয়ের, তা প্রথমে বোঝা যায়নি। ঘটনার পর থেকে একটি পরিবার তাদের মেয়ের নিখোঁজ থাকার বিষয়টি জানিয়েছিল। পরে তারা এসে লাশ শনাক্ত করে।’

মার্জিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুম-খুনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর করার উদ্যোগ

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের সহায়তায় নতুন একটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রস্তাবিত অধিদপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন দেওয়ার পাশাপাশি তাদের কল্যাণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

১৪ ঘণ্টা আগে

দুই দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল, ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

পুলিশের এই কর্মকর্তা জানান, চীন ও রাশিয়ার দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে এসব বার্তাকে ভুয়া বা স্ক্যাম হিসেবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ই-মেইলগুলো ঠিক কোথা থেকে পাঠানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

১৭ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন নতুন মন্ত্রী

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংবাদকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

১৮ ঘণ্টা আগে

রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়, তবে তাদের মানবাধিকার আছে: আইনমন্ত্রী

রোববার (২৩ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীতি গবেষণা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে।

২০ ঘণ্টা আগে