মিরপুরের অগ্নিকাণ্ডে এখনো ১৩ জন নিখোঁজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৩: ২৮
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জন পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ১৩ জন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বিস্ফোরণের সঙ্গে গুদামে আগুন লাগে এবং তা কারখানায় ছড়িয়ে পড়ে। প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও ফায়ার সার্ভিস জানিয়েছে, যেকোনো সময় তা আবার জ্বলে উঠতে পারে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি এবং ঘটনার পর থেকে গুদাম মালিক পলাতক রয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পাশের বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ধারকাজে অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ধাপে ধাপে মোট ১২টি ইউনিট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও বিএনসিসির সদস্যরা উদ্ধারকাজে যোগ দেন। প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, মিরপুরে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এলেও এটি পুরোপুরি নিভেছে—এমনটা বলা যাবে না। যেকোনো সময় আবার জ্বলে উঠতে পারে।

তিনি আরও জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি দল ঘটনাস্থলে গিয়ে রাসায়নিক পরীক্ষা করবে, যাতে আগুনের উৎস ও বিস্ফোরণের প্রকৃতি নির্ণয় করা যায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১২ জেলার এসপিসহ ৩৯ কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৯ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ‎

এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের অধিবেশনে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

৭ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৪৫ জন শিশু।

৮ ঘণ্টা আগে

বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা জন্মেছে যে বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি; কাজের মাধ্যমে এই নেতিবাচক ধারণাটি পরিবর্তন করতে হবে।

৮ ঘণ্টা আগে