শিশু নির্যাতনের ভিডিওতে ভাইরাল সেই শিক্ষক গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পবিত্র কুমার বড়ুয়া। ছবি: সংগৃহীত

ঢাকার পল্টনে ‘শারমিন একাডেমি’ নামের একটি স্কুলে শিশু নির্যাতনের অভিযোগ ওঠা শিক্ষক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘গ্রেপ্তার পবিত্র মামলার প্রধান আসামি, অপর আসামি তার স্ত্রী শারমিন জামান এখনো পলাতক রয়েছেন। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

‘শারমিন একাডেমি’তে ভর্তি হওয়ার মাত্র সাত দিনের মাথায় শিক্ষকের হাতে ৪ বছর বয়সী একটি শিশু নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শিশুটির মা পল্টন থানায় একটি মামলা করেন।

মামলায় স্কুলের ব্যবস্থাপক ও শিক্ষক পবিত্র বড়ুয়া এবং তার স্ত্রী শারমিন জামানকে আসামি করা হয়। এর মধ্যে স্কুল বন্ধ করে আসামিরা পালিয়ে গেছে বলে জানিয়েছিল পুলিশ।

পল্টন থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান শুক্রবার সকালে বলেন, ‘ঘটনার পর মিরপুরে এক স্বজনের বাসায় আত্মগোপনে ছিলেন পবিত্র কুমার বড়ুয়া। তবে শিক্ষিকাকে (পবিত্র কুমারের স্ত্রী) পাওয়া যায়নি, তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এর আগে গত বুধবার থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া সিসিটিভির একটি ভিডিওতে দেখা যায়, এক নারী স্কুলের পোশাক পরা শিশুটিকে টেনেহিঁচড়ে একটি কক্ষে নিয়ে যান। কক্ষে ঢোকার মূহূর্তে তাকে চড়-থাপ্পর দেওয়া হচ্ছিল। এরপর সেখানে বসে থাকা আরেকজনের কাছে অভিযোগের মতো কিছু বলছে বলে মনে হচ্ছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া স্ক্রিনশট
ফেসবুকে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া স্ক্রিনশট

৪ মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে আরও দেখা যায়, ভীতসন্ত্রস্ত শিশুটিকে সোফায় বসিয়ে বারবার চড় এবং ধমক দিচ্ছিলেন ওই নারী। একপর্যায়ে ওই পুরুষ ব্যক্তিও একটি স্ট্যাপলার হাতে শিশুটির কাছে এগিয়ে গিয়ে তার মুখে স্ট্যাপল করে দেওয়ার ভান করে কয়েকবার চেপে ধরেন। এরপর তিনি কক্ষের বাইরে যান, আবার ফিরে এসে শিশুটির গলায় ধরে সোফায় চেপে ধরতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ঘটনাটি ১৮ জানুয়ারি দুপুর ১টার দিকের। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন। এ ছাড়া এই ঘটনায় জড়িতদের শাস্তির পাশাপাশি স্কুলে পাঠানো শিশুদের অভিভাবকদের এ বিষয়ে আরও সচেতন হওয়ার কথা বলেছেন তারা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

ঈদ উপলক্ষ্যে যাত্রীদের যাতায়াত পরিকল্পনা আগেভাগে নির্ধারণ করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএমটিসিএল আরও জানিয়েছে, ঈদের পরের দিন থেকে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হবে।

৮ ঘণ্টা আগে

বিশেষ ট্রেন, কড়া নিরাপত্তা— দ্বিশতকের অপেক্ষায় শোলাকিয়া, শেষের পথে প্রস্তুতি

ঐতিহ্য ও আধুনিক নিরাপত্তার সমন্বয়ে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাত আয়োজনকে ঘিরে প্রস্তুত হয়ে উঠছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। ‘ডাবল সেঞ্চুরি’ স্পর্শের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই বৃহৎ ঈদ জামাতকে কেন্দ্র করে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সংশ্লিষ্টরা।

৯ ঘণ্টা আগে

বঙ্গবন্ধুর জন্মদিন আজ

ছাত্রজীবন থেকেই রাজনীতি সচেতন ছিলেন শেখ মুজিব, যুক্ত হন ব্রিটিশবিরোধী আন্দোলনে। পরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের সান্নিধ্যে ছাত্র রাজনীতিতে অবদান রাখেন। ১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেওয়ার মাধ্যমে শুরু হয় তার রাজনৈতিক জীবন।

২০ ঘণ্টা আগে

নিয়োগ পেয়েও বঞ্চিত, ২০ বছর পর যোগ দিচ্ছেন ৩৩০ সার্জেন্ট-এসআই

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাই করা ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন এসআইয়ের (নিরস্ত্র) নিয়োগ সে সময় ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা হয়েছিল। বর্তমানে সেই বাতিলের আদেশ প্রত্যাহার করে নির্ধারিত শর্তসাপেক্ষে তাদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০ ঘণ্টা আগে