প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিরোধী দল সংসদে কোনো আলোচনা করে না; তারা শুধু এমন সংস্কারের কথা বলে, যা তাদের ‘ক্ষমতার ভাগ’ এনে দেবে—জাতীয় সংসদের অধিবেশনে এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। একই সঙ্গে তিনি বলেছেন, স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সংসদে আলোচনা হলে তিনি খুশি হতেন।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য এম এ মুহিত।
বিরোধী দলের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের বিরোধী দল মাঝে মাঝেই সংস্কারের কথা বলেন। জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন, যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি”
স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, “একটি স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছিল। তারা অনেক কিছু চিন্তাভাবনা করে অনেক কিছু লিখে দিয়েছে। আমি খুশি হতাম, আমাদের বিরোধী দল যদি সেই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আমাদের এখানে কথা বলত’’
বাজেটকে শুধু আয়-ব্যয়ের হিসাব হিসেবে না দেখে এর প্রেক্ষাপট বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে মুহিত বলেন, “কোন প্রেক্ষাপটে এই বাজেট তৈরি করা হয়েছে এবং আমরা সকলেই জানি, বিগত ১৫ বছরের দুঃশাসনে আমাদের অর্থনীতি ভেঙে পড়েছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে” তিনি বলেন, গণআন্দোলনের মাধ্যমে ‘ফ্যাসিস্ট সরকারের’পতনের পর মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে।
স্বাস্থ্য খাতের লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “আমরা এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই। একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে ধনী-গরিব নির্বিশেষে বিনামূল্যে সহজলভ্য চিকিৎসা পাবেন”
তিনি জানান, গত অর্থবছরের ৩৫ হাজার কোটি টাকা থেকে এবার স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়িয়ে ৬৯ হাজার কোটি টাকা করা হয়েছে।
চিকিৎসা ব্যয়ের চাপের কথা তুলে ধরে তিনি বলেন, “এই খরচের শতকরা ৭৯ ভাগ ‘আউট অব পকেট এক্সপেন্ডিচার’, অর্থাৎ রোগীর পকেট থেকে টাকা দিয়ে তাকে চিকিৎসা নিতে হয়” তুলনামূলকভাবে থাইল্যান্ডে এ হার ১০ শতাংশ এবং মালদ্বীপে ১৮ শতাংশ বলেও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্য খাতে অবকাঠামো, জনবল, চিকিৎসা পদ্ধতি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এম এ মুহিত নিজের নির্বাচনি এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীভাঙন ও চরাঞ্চলের মানুষের দুর্ভোগের কথাও উল্লেখ করেন। পাশাপাশি চরাঞ্চলের জীবনমান উন্নয়নে একটি ‘চর উন্নয়ন ফাউন্ডেশন’ গঠনের দাবি জানান।
রাজনীতি/আরআইআর

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি এবং এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
এমন প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে থাকা অবস্থায় গত ২৫ জুন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছিলেন। তিনি সেদিন আজকের তারিখ থেকেই ভিসা চালুর ঘোষণা দেন। সে অনুযায়ীই শুরু হলো ভিসা কার্যক্রম।
৩ ঘণ্টা আগে
রোববার (২৮ জুন) পিএসসি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে। এর আগে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের আশা প্রকাশ করেছিলেন। তবে প্রয়োজনীয় সব প্রক্রিয়া নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় আজই ফল প্রকাশ করা হয়।
৫ ঘণ্টা আগে
রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম কার্যদিবসে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার সময় বিষয়টি নিয়ে দুই দফা বিতর্ক হয়।
৫ ঘণ্টা আগে