এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ মে ২০২৬, ২০: ৫৭

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। স্বাস্থ্য খাতের সংস্কার, সেবার মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তন-এ অনুষ্ঠিত ‘বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচি’ শীর্ষক এক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা বিভাগ ও কমিউনিটি ক্লিনিকের অধীনে প্রায় ৪০ হাজার কর্মী পৃথকভাবে দায়িত্ব পালন করছেন। নতুন নিয়োগ সম্পন্ন হলে মোট ১ লাখ ৪০ হাজার স্বাস্থ্যকর্মীকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা হবে।

তিনি বলেন, সব স্বাস্থ্যকর্মীর জন্য অভিন্ন দায়িত্ব বণ্টন ও সমন্বিত সেবাপদ্ধতি চালু করা হবে। এতে একই ধরনের স্বাস্থ্যসেবা দেশের সব এলাকায় নিশ্চিত করা সম্ভব হবে।

এম এ মুহিত আরও বলেন, এখন থেকে শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, বরং রোগ প্রতিরোধ, জনস্বাস্থ্য উন্নয়ন এবং স্বাস্থ্য সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে একই বাড়িতে আলাদা আলাদা কর্মী যাওয়ার কারণে কাজের পুনরাবৃত্তি হচ্ছে, আবার অনেক পরিবার সেবার বাইরে থেকে যাচ্ছে। সমন্বিত কাঠামো চালু হলে এই বৈষম্য কমে আসবে।

প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ৫০ শতাংশ মানুষ নিজ উদ্যোগে গর্ভনিরোধক সামগ্রী ব্যবহার করেন। সচেতনতা আরও বাড়ানো গেলে এ হার ৭০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে, যা সরকারের ওপর আর্থিক চাপ কমাতে সহায়ক হবে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থ সংকট নয়, বরং অদক্ষতা ও সময়মতো প্রকল্প বাস্তবায়নের ঘাটতি। তাই সরকার পর্যায়ক্রমে স্বাস্থ্য বাজেট বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ‘রিয়েল টাইম ডেটা’ সংগ্রহ ও স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দিচ্ছে।

বাংলাদেশ হেলথ ওয়াচ ও সুইডেনের সাভরিজ এই নীতি সংলাপের আয়োজন করে।

অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমাদ, সোশাল মার্কেটিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তসলিম উদ্দিন খান, সুইডিশ দূতাবাসের স্বাস্থ্য উপদেষ্টা ডা. মোহাম্মদ জাহিরুল ইসলাম, জনসংখ্যা পরিকল্পনা ও উন্নয়ন বিশেষজ্ঞ ডা. উবায়দুর রব, বাংলাদেশ হেলথ ওয়াচের উপদেষ্টা ডা. ইয়াসমিন এইচ আহমেদ, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল এবং বাংলাদেশ হেলথ ওয়াচের ওয়ার্কিং গ্রুপের সদস্য ও সিনিয়র পাবলিক হেলথ স্পেশালিস্ট ডা. আবু জামিল ফয়সাল প্যানেল আলোচনায় অংশ নেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৩ মে থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকেট, থাকছে ৩টি ক্যাটেল স্পেশাল

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ মে বিক্রয় করা হবে ২৩ মে তারিখে যাত্রার টিকেট। একইভাবে পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি করা হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে তারিখের টিকেট।

৪ ঘণ্টা আগে

নিয়ন্ত্রণ নয়, গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার: তথ্যমন্ত্রী

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং স্বাধীন ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রের পক্ষেই তথ্যপ্রবাহ বা জবাবদিহিতার বাইরে থাকা সম্ভব নয়। তাই অংশীজনদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে এ

৬ ঘণ্টা আগে

জেট ফুয়েলের দাম কমলো, রাত থেকেই কার্যকর

বিমানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম এক ধাক্কায় অনেকটা কমিয়েছে কমিয়েছে সরকার। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় রুটের ফ্লাইটের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১২টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

৭ ঘণ্টা আগে

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

নোটিশে বলা হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার উদ্বেগজনকভাবে নেতিবাচক দিকে যাচ্ছে। শিশু-কিশোরদের মধ্যে এসব মাধ্যমের অপব্যবহার বাড়ছে, যা অনেক ক্ষেত্রে সহিংসতা ও আসক্তির রূপ নিচ্ছে।

৭ ঘণ্টা আগে