যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে বিদ্ধ হয়েছেন বাংলাদেশি ২ যুবক। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ পিয়াস বাবু বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর বালুণ্ডা গ্রামের দ্বীন ইসলাম ছেলে এবং শফিকুল ইসলাম ডালিম একই গ্রামের বরকত আলীর ছেলে। বিজিবি সীমান্ত থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
তবে বিজিবি বলছে, বাবু ও ডালিম নামের ওই ২ যুবক ফেনসিডিল আনতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল।
বিজিবি ২১ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, বাবু ও ডালিম ফেনসিডিল আনতে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করলে দেশটির কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে ও রাবার বুলেট ছুঁড়ে। এ সময তারা রাবার বুলেটে আহত হয়।
খবর পেয়ে বিজিবির টহল দল তাদের উদ্ধার করে ক্যাম্পে এনে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে মাদক চোরাচালান ও অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে মামলা করা হবে বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে।
৫ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময়ে চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে বারবার তাগিদ দেওয়া হয়েছে ভারত সরকারকে। দেশে এলেই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।
১৫ ঘণ্টা আগে
গবেষণার প্রধান বৈজ্ঞানিক গবেষক অধ্যাপক তেরেসা ল্যাম্ব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুন্দিবুগিও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার মাত্র ৫৭ দিনের মধ্যেই টিকাটি মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, যা এই সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরে।
১৫ ঘণ্টা আগে
২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ রদ করে মঙ্গলবার (১৪ জুলাই) ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ সংসদে পাস হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন।
১৫ ঘণ্টা আগে