ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: এক দফা দাবিতে ঢাকার বিভিন্ন সড়কে অবরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে এই অবরোধের কারণে যানবাহন চলাচল ব্যবহত হচ্ছে। ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর টেকনিক্যাল, সায়েন্স ল্যাবরেটরি, তাঁতীবাজার ও মহাখালী আমতলী মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় অবরোধ করেন। একই সময়ে টেকনিক্যাল মোড় অবরোধ করেন মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা।

এ ছাড়া বেলা সোয়া ১২টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীর মিছিল নিয়ে মহাখালীর আমতলী মোড় অবরোধ করেন। বেলা ১টার দিকে ঢাকা ও ইডেন কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় আটকে অবস্থান নেন।

দুপুরের ব্যস্ত সময়ে এসব গুরুত্বপূর্ণ সড়কে এই অবরোধের কারণে যানবাহন চলাচল ব্যবহত হচ্ছে। ফলে আশপাশের সড়কে যানজট তৈরি হচ্ছে বলে জানা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর হালনাগাদ খসড়ার অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করার দাবি জানান তারা।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদন দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে আজ বুধবার রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভার মাধ্যমে খসড়াটি হালনাগাদ করা হয়।

তাদের অভিযোগ, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। তবে এখনো সে বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় বাধ্য হয়ে তাদের অবরোধ কর্মসূচিতে নামতে হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে