প্রতিবেদক, রাজনীতি ডটকম

সারাদেশে নির্বাচনী আমেজ আর উৎকণ্ঠার মধ্যেই আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
গতকাল সন্ধ্যায় রেকর্ডকৃত এই ভাষণে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশনের চূড়ান্ত প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে দেশবাসীর সামনে তুলে ধরবেন।
ইসি জানায়, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে সিইসির ভাষণ প্রচার করা হবে। এই ভাষণের মাধ্যমে নির্বাচন ঘিরে কমিশনের সার্বিক প্রস্তুতি ও অবস্থান সম্পর্কে দেশবাসীকে অবহিত করার পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনের দায়িত্বশীল সূত্রগুলোর ধারণা, ভাষণে সিইসি ভোটারদের উদ্দেশে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরবেন।
ভাষণে দেশজুড়ে নির্বাচনি সামগ্রী বিতরণের অগ্রগতি, মোট ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত চিত্র তুলে ধরার কথা রয়েছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং ড্রোন নজরদারির মাধ্যমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।
এ ছাড়া একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের দৃঢ় অঙ্গীকার ভাষণে পুনর্ব্যক্ত করা হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ খুব ভালো। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
৩ ঘণ্টা আগে
ভোটের সময় টাকা বহনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, অর্থের উৎস ও ব্যবহারের বৈধতা দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে ঢাকার ১ হাজার ৪০০ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বুধবার (১১ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে বিজয়ী হলেও বিএনপি মনোনীত চার প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন দেশের সর্বোচ্চ আদালত। তারা হলেন—চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর, শেরপুর-২ আসনের ফাহিম চৌধুরী ও কুমিল্লা-১০ আসনের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া।
৪ ঘণ্টা আগে