দীর্ঘদিন ধরে শ্রমিক শ্রেণি অবহেলা ও বঞ্চনার শিকার: মির্জা ফখরুল

বাসস
আপডেট : ০২ মে ২০২৬, ১০: ৩৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন। ছবি: পিএমও

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শ্রমিক শ্রেণী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার।

আজ শুক্রবার মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আজ সারা বাংলাদেশ ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে শুরু করেছে। আমাদের কৃষি ধ্বংস হয়ে গিয়েছিল, শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল, ব্যাংক বিভাগ ধ্বংস হয়ে গিয়েছিল, অর্থনীতি তলানিতে নেমে গিয়েছিল।

আজকে শ্রমিক শ্রেণী সবচেয়ে বেশি বঞ্চিত ও আঘাতপ্রাপ্ত হয়েছে। অথচ এই শ্রমিকরাই সবসময় পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন। আজকের এই দিন সেই রক্তে লাল হয়ে থাকা মে দিবস।

মির্জা ফখরুল বলেন, এই অফিসের সামনেই ২০২২ সালের ৭ ডিসেম্বর আমরা সমবেত হয়েছিলাম, যখন আমাদের সভা করতে দেয়া হচ্ছিল না। পুলিশ বাধা দিচ্ছিল এবং অতর্কিত হামলা চালায়। তখন প্রথম শহীদ হন মকবুল, একজন ওয়ার্কশপের শ্রমিক। আমাদের এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অসংখ্য শ্রমিক প্রাণ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, আপনি কয়েক দিন আগে হকারদের পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন। এতে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কারণ এই মানুষগুলোই আমাদের আন্দোলনের অগ্রসৈনিক ছিল। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়টি আপনি বিবেচনা করবেন। শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি নিশ্চিত করার বিষয়টি আপনি দেখবেন।

তিনি বলেন, একইসাথে শ্রমিকদের সন্তানরা যেন শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ পায়, সে বিষয়েও আপনি গুরুত্ব দেবেনÑযার কাজ আপনি ইতোমধ্যে শুরু করেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, চা-বাগানের শ্রমিকরা অমানবিক জীবনযাপন করছেন। তাদের জীবনমান উন্নয়নে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনি দেশের শ্রমিক, কৃষক, ছাত্র-যুবকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে শ্রমিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রাজনীতি/এসআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাওর অঞ্চলের ছয় জেলায় ধান ও চাল সংগ্রহ শুরু ৩ মে

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ছয় জেলা-নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার বিশেষ উদ্যো

১৩ ঘণ্টা আগে

হামে মৃত্যু বাড়ার আশঙ্কা

এরপর হঠাৎ আবার অসুস্থতা শুরু হলে তাকে গত ১৯ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষদিকে শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেয়। শরীরের কয়েক জায়গায় হামের মতো র‍্যাশ ওঠে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিতে বলেন চিকিৎসকরা। কিন্তু তখন শুরু হলো আরেক যুদ্ধ।

১৫ ঘণ্টা আগে

শনিবার সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দিনের কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি প্রথমেই হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন।

১৫ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। অন্যদিকে, সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩১।

১৬ ঘণ্টা আগে