খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বিদেশে নিতে সিদ্ধান্তের অপেক্ষা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ২২: ১৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি বলেন, খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি তা গ্রহণ করছেন এবং আশা করা যায় চিকিৎসা নিতে নিতেই তিনি সুস্থ হয়ে উঠবেন। মেডিকেল বোর্ডের পরামর্শে বিদেশে নেওয়া হবে।

শনিবার (২৯ নভেম্বর) রাত নয়টার দিকে এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার তথ্য জানান।

ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর ও নির্দেশনা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মেডিকেল বোর্ডের পাশাপাশি ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীনসহ বেশ কিছু দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে।

তিনি আরও নিশ্চিত করেন, শারীরিক অবস্থার উন্নতি হলে এবং মেডিকেল বোর্ডের পরামর্শ পেলেই তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য রোগীদের চিকিৎসা নির্বিঘ্ন করার স্বার্থে রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের হাসপাতাল এলাকায় ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছেন ডা. এজেডএম জাহিদ হোসেন ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৭ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৭ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

৯ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১০ ঘণ্টা আগে
Advertisement