মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুল খারিজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১০ জানুয়ারি) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই রুল খারিজ করেন।

মির্জা ফখরুল ৩ ডিসেম্বর তার আইনজীবীদের মাধ্যমে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়ে বলেন, তিনি কোনোভাবেই প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের সঙ্গে জড়িত নন।

তিনি একজন বয়স্ক ব্যক্তি এবং হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন বলেও জানান। এরপর ৭ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ এ মামলায় ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা সাত দিনের মধ্যে জানতে চেয়ে রুল জারি করেন।

সবশেষ গত ৩ জানুয়ারি ফখরুলের জামিন সংক্রান্ত রুলের শুনানি চলতি সপ্তাহ পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। ওইদিন বিএনপি সমর্থিত কোনো সিনিয়র আইনজীবী ফখরুলের পক্ষে হাইকোর্ট বেঞ্চে হাজির হননি। কারণ বিভিন্ন দাবিতে ১ জানুয়ারি থেকে সারাদেশে তারা আদালত বয়কট পালন করেন।

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনসংক্রান্ত রুলের শুনানি আগামী সপ্তাহ পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

ফখরুলের আইনজীবী ওয়ালিউর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ ওইদিন এই আদেশ দেন।

২৯ অক্টোবর রমনা থানায় দায়ের করা মামলায় ফখরুলকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে বিএনপি নেতা কারাগারে। ২২ নভেম্বর ঢাকার একটি আদালত এ মামলায় তাকে জামিন নামঞ্জুর করেন।

২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার সময় প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর করা হয়। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিএনপি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

১১ ঘণ্টা আগে

ঢাকার আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।

১৩ ঘণ্টা আগে

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

১৪ ঘণ্টা আগে

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বেঁড়িবাধ নির্মাণসহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’

১৫ ঘণ্টা আগে