প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী বছর ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা থেকে সরে এসেছে শিক্ষা প্রশাসন। পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের পর মার্চ মাসে এ পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ১৪ মার্চ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে তিনি বলেন, ‘১৪ মার্চ থেকে শুরু হয়ে এপ্রিলে শেষ হবে। রুটিন ওয়েবসাইটে দেবে কিছুক্ষণের মধ্যেই।’
আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হতে পারে। সে হিসাবে রমজান শেষে ঈদুল ফিতর মার্চের দ্বিতীয় সপ্তাহে।
গত ১৪ মে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা বছরের শুরুতে ৭ জানুয়ারি শুরুর ঘোষণা দিয়েছিলেন, যা নিয়ে শিক্ষাবিদ, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে আলোচনা-সমালোচনা হয়েছিল। ইতিমধ্যে এ পরীক্ষার প্রস্তাবিত সূচি প্রকাশিত হয়েছে।
তবে গত ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন, অংশীজনরা চাইলে ৭ জানুয়ারি এসএসসি ও সমমান শুরুর সিদ্ধান্ত থেকে সরে এসে এ পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে।
একদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে পাঠলাভ করা এ শিক্ষার্থীরা নবম-দশম শ্রেণিতে ২০১০ সালের পরিমার্জিত শিক্ষাক্রমে পড়েছেন। অপরদিকে অন্তর্বর্তী সরকারের সময় নবম শ্রেণিতে দেরিতে বই পেয়ে তারা ২০২৭ সালের এপ্রিলে এসএসসি ও সমমান পরীক্ষা বসার প্রস্তুতিতে ছিলেন। জানুয়ারি মাসে পরীক্ষা শুরু হলে এই পরীক্ষায় বসতে যাওয়া প্রায় ২০ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন বলে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের অনেকে আশঙ্কা ছিল।
এক সময় ফেব্রুয়ারি এসএসসি ও সমমান ও এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের রেওয়াজ থাকলেও কোভিড-১৯ ও গণঅভ্যুত্থানে শিক্ষাপঞ্জি ওলট-পালট হয়ে যাওয়ার পর চলতি বছর এপ্রিলে এসএসসি ও সমমান এবং জুলাইতে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় বাঁচাতে জানুয়ারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা করেছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

স্থানীয় সরকার নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি সম্পন্ন হলেই ভোট আয়োজনের দিকে এগিয়ে যাবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
৫ ঘণ্টা আগে
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের হত্যা ও নির্যাতনে উসকানি দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
৭ ঘণ্টা আগে
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর একটি মিলনায়তনে সিপিডি আয়োজিত ‘সরকারের ছয় মাস: পারফরম্যান্স পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ডায়ালগে এ বিশ্লেষণ তুলে ধরেন সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
৭ ঘণ্টা আগে