বান্দরবানে পর্যটক নিহত

ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা গ্রেফতার

ডেস্ক, রাজনীতি ডটকম

বান্দরবানের আলীকদমে পর্যটক নিহতের ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার আলীকদম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার পুপার জিনিয়া চাকমা বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি জানান, ঘটনার পর থেকে তিনি পুলিশ হেফজতে ছিলেন। নিহত পর্যটক স্মৃতি আকতারের বাবা বেলা ১১টার দিকে মামলা করলে বর্ষাকে গ্রেফতার দেখানো হয়।

অভিযুক্ত বর্ষা ইসলাম বৃষ্টি (৩২) যশোরের বরিউল ইসলামের মেয়ে হলেও বর্তমানে ঢাকার বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ জুন) ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ পর্যটকের একটি দল আলীকদম যান। এই দলের কো-হোস্ট ছিলেন হাসান নামের একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা। পরে পর্যটক দলটি ২২ ও ১১ জনের দুটি দলে বিভক্ত হয়। যাত্রা পথে ২২ জনের দলটি তৈন খাল পারাপার হওয়ার সময় ১৯ জন নিরাপদে পার হলেও স্রোতের তোড়ে কো-হোস্ট হাসানসহ তিনজন তৈনখাল পার হতে পারেননি। এই তিনজনের একজন শেখ জুবাইরুল ইসলাম, যার মরদেহ বৃহস্পতিবার ভোরে আলীকদমের কানাই মাঝির ঘাটে পাওয়া যায়। শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় আলীকদমের তৈন খালের আমতলী ঘাট এলাকা থেকে স্মৃতি আকতারের মরদেহ উদ্ধার করা হলেও হাসানের খোঁজ এখনও পাওয়া যায়নি।

এ ঘটনায় আজ সকালে দায়িত্বহীনতার অভিযোগে নিহত স্মৃতি আক্তারের বাবা বাদী হয়ে মামলা করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুবাইয়েই আছেন বেনজীর, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

১৪ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১৫ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৬ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৭ ঘণ্টা আগে
Advertisement