প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাষ্ট্রপতি ও সব বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। বৃহস্পতিবার (৯ মে) এপিইউবির সভাপতি শেখ কবির হোসেনের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গবভনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রির অনুমোদন, অলাভজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে করের আওতামুক্ত করা, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মতো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিষয়ে আচার্যের দিকনির্দেশনা ও সহযোগিতার অনুরোধ জানান প্রতিনিধিদল।
চলমান সমস্যা ও আগামী সম্ভাবনার বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে শোনেন এবং সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন– ড. কাজী আনিস আহমেদ, সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদিন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল কেবিএম মঈন উদ্দিন চিশতি, ট্রেজারার অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, সদস্য আবদুল হাই সরকার, সদস্য (কার্যনির্বাহী পরিষদ) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তামারা আবেদ।

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।
৭ ঘণ্টা আগে
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি
৭ ঘণ্টা আগে
শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
৮ ঘণ্টা আগে
শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত
৮ ঘণ্টা আগে