গোদাগাড়ীতে নির্মাণাধীন বাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রাজশাহী ব্যুরো
প্রতীকী ছবি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের থেকে অজ্ঞাত এক তরুণীর (২৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার গোগ্রাম এলাকার ওই ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। তবে ক্ষতবিক্ষত ওই মরদেহটির পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, নিহত তরুণীর আনুমানিক বয়স ২৫ বছর হবে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সেটি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, সুরতহাল করার সময় নিহত তরুণীর পেট ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার (২৬ মার্চ) রাতের পর যে কোনো সময় তাকে হত্যা করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, নির্মাণাধীন ভবনটি ওই গ্রামের পিয়াস নামের এক ব্যক্তির। একসঙ্গে ভবনের নিচতলা ও দোতলার কাজ চলছে। তাই ভবনটিতে কেউই থাকেন না। আর নিহত তরুণীর মরদেহটি তারা ভবনের দোতলার বাথরুমের ভেতর পড়ে থাকা অবস্থায় পেয়েছেন। তবে এখন পর্যন্ত নিহত তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেননি। কে বা কারা তাকে ওই নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়েছিল এবং তাকে এমন নৃশংসভাবে খুন করল বর্তমানে সেই রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল আলম জানান, প্রথমেই তারা নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। এ জন্য সিআইডি সদস্যরা নিহত ওই তরুণীর ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে। অন্যান্য তদন্ত কাজও চলছে। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরবর্তীতে কিছু পেলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

২ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে