প্রতিবেদক, রাজনীতি ডটকম

মন্ত্রণালয়ের সম্মতি পেলে আগামী শুক্রবার থেকেই সপ্তাহে সাত দিন মেট্রোরেল পরিচালনা করবে পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএল। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন। এ ছাড়া তিনি বলেছেন, আগামী শুক্রবার থেকেই কাজীপাড়া স্টেশনটি চালু করা হবে।
শুক্রবারেও মেট্রোরেল পরিচালনার বিষয়ে আজ মঙ্গলবার বিকেল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ। তিনি বলেন, ‘সড়ক ও মহাসড়ক বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, আমরা শুক্রবার মেট্রোরেল চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। মন্ত্রণালয় সায় দিলে আমরা পরশু শুক্রবার থেকেই ছুটির দিনের মেট্রোরেল পরিচালনা করতে চাই।’
একই সঙ্গে তিনি জানিয়েছেন, মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনটি চালু করেছে ডিএমটিসিএল। আগামী শুক্রবার থেকে এ স্টেশনে মেট্রোরেল থামবে বলে জানা গেছে।
এ বিষয়ে তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের উপদেষ্টা (মুহাম্মদ ফাওজুল কবির খান) আমাদের নির্দেশনা দিয়েছেন মেট্রোরেল যেন শুক্রবারেও পরিচালনা করা হয়। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে, কবে আমরা মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন দুটি চালু করতে পারব। আমরা দ্রুততম সময়ে কাজ শেষ করছি। আগামীকাল বুধবার কাজীপাড়া স্টেশন প্রস্তুত হয়ে যাবে।’
মেট্রোরেলের অধস্তন কর্মচারীদের অতিরিক্ত ভাতার বিষয়টি সমাধান করা হয়েছে কি না জানতে চাইলে এমআরটি লাইন-৬ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়া বলেন, ‘এই বিষয়টি দ্রুততম সময়ে সমাধান করবে কর্তৃপক্ষ। একটি কমিটি গঠন করা হয়েছে। আশা করি, শুক্রবার মেট্রোরেল পরিচালনা করতে সেটি কোনো বড় ইস্যু হবে না।’

কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা এক মামলায় জহির রায়হান (৩২) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জহির রায়হান সদর উপজেলার বাসিন্দা।
৪ ঘণ্টা আগে
হোলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।
৫ ঘণ্টা আগে
দেশে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।
৭ ঘণ্টা আগে