ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার নিন্দা ওয়ার্কার্স পার্টির

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন বোমারু বিমানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এক বিবৃতিতে দলটির পলিটব্যুরো একে ‘চূড়ান্ত দস্যুবৃত্তি’ এবং ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ইরান স্বাধীন রাষ্ট্র হিসেবে পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনায় থাকলেও যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রাচ্য মিত্র ইসরায়েল একতরফা চাপ সৃষ্টি করে আসছিল। নেতারা অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যের তেলসম্পদ ও ভূ-রাজনৈতিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এবং আরব জাতীয়তাবাদকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একের পর এক আগ্রাসী পদক্ষেপ নিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সরকারের সাম্প্রতিক হামলা শুধু ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ নয়, এটি বিশ্বশান্তির জন্যও বড় হুমকি। এই হামলা ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধ ও তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে বলে ওয়ার্কার্স পার্টি আশঙ্কা প্রকাশ করে।

দলটি অনতিবিলম্বে এই হামলার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশসহ বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১৩ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৪ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৫ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১৬ ঘণ্টা আগে
Advertisement