১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে আরও এক জাহাজ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ মে ২০২৬, ১৯: ২৯

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে আরও একটি জাহাজ। সব কিছু ঠিক থাকলে আগামী ২৩ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছাবে।

মঙ্গলবার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি ফসিল’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়েছে।

তেল আমদানির জন্য এ জাহাজের তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান বিএসসির এমডি কমডোর মাহমুদুল মালেক বলেন, বাংলাদেশ সময় সোমবার দুপুরে ফুজাইরাহ বন্দরে জাহাজটিতে তেল ভর্তির কাজ শেষ হয়। বর্তমান গতিপথ অনুযায়ী, আগামী ২৩ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামে আরেকটি অয়েল ট্যাংকার কুতুবদিয়া চ্যানেলে আসে।

ইরান কেন্দ্রিক উত্তেজনা এবং পশ্চিম এশিয়ায় অস্থিরতার কারণে গত ১৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে অপরিশোধিত তেল আসা সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে, দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে তেলের তীব্র সংকট দেখা দেয় এবং গত ১৪ এপ্রিল থেকে এর উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।

তবে একের পর এক তেলের জাহাজ আসতে শুরু করায় দীর্ঘদিনের অচলাবস্থা কাটতে শুরু করেছে। ‘এমটি নিনেমিয়া’ তেল নিয়ে আসার পর গত শুক্রবার (৭ মে) থেকে ইস্টার্ন রিফাইনারি আবারও পুরোদমে উৎপাদন শুরু করেছে। এখন ‘এমটি ফসিল’ দেশে পৌঁছালে জ্বালানি তেলের মজুত আরও শক্তিশালী হবে এবং অভ্যন্তরীণ চাহিদা মেটানো সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজনীতি/এসআই

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪২৪

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ শিশু হামের উপসর্গে এবং ৩ শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৪ জনে।

৪ ঘণ্টা আগে

পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন, অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

কোরবানির পশুবাহী যানবাহনে ও পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু হচ্ছে এবং অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া কোরবানির সব পশুর হাটে আনসার সদস্য মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন তিনি।

৪ ঘণ্টা আগে

হাম নিয়ে তদন্তে দেশি-বিদেশি বিশেষজ্ঞ কমিটি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশে হামের সংক্রমণ, টিকার সংকট এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

৫ ঘণ্টা আগে

পুলিশ সদস্যদের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেলে ছাড় নয়: আইজিপি

বাংলাদেশ পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদকসেবন বা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

৫ ঘণ্টা আগে