বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় রাশিয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই এ রিয়াবকভ বাংলাদেশের সঙ্গে ‘পরিপক্ব’ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। কাজানে ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে এক বৈঠকে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

শুক্রবার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন রাশিয়ার কাজানে ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ ফেডারেশনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই এ রিয়াবকভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে উভয় পক্ষই দুদেশের সম্পর্ককে আরও জোরদার করার ওপর জোর দিয়ে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। মস্কোতে পরবর্তী ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠান নিয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। দুদেশের মধ্যে জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ‘পরিপক্ব’ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র সচিব ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য উপ-পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। ব্রিকসে অবদান রাখতে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান।

উপ-পররাষ্ট্রমন্ত্রী ব্রিকস প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশ্বস্ত করেন, রাশিয়ার সরকার ভবিষ্যতে ব্রিকস সম্প্রসারণকালে বাংলাদেশকে সমর্থন করবে। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী বহুপাক্ষিক ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে বহুপাক্ষিকতার প্রতি দৃঢ় বিশ্বাস, টেকসই ও বহুপাক্ষিক বৈশ্বিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে রাশিয়ান প্রেসিডেন্সির অধীনে ব্রিকস ঘোষণা (কাজান ঘোষণা) উন্নয়নশীল দেশগুলোর জন্য বাস্তবভিত্তিক ফলাফল বয়ে আনবে বলে আশা করেন। তিনি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশের ভূমিকাও তুলে ধরেন এবং অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

বৈঠকে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স, ফয়সাল আহমেদ ও উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিকসে বক্তব্য: পররাষ্ট্র সচিব কাজানে ১৬তম ব্রিকস সম্মেলনে বক্তব্য দিয়েছেন। বক্তব্যে বাংলাদেশের পক্ষ থেকে নিয়মভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার, অভিবাসীদের অধিকার, জলবায়ু ন্যায়বিচার, অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক ব্যবস্থায় গ্লোবাল সাউথের কণ্ঠকে প্রসারিত ও গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বুয়েটে আবরার ফাহাদের নামে হল হবে: শিক্ষামন্ত্রী

সহপাঠীদের মারধরে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি হল করার কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর পূর্বাচলে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস সম্প্রসারণ করে এ হল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

১৪ ঘণ্টা আগে

তাজিয়া মিছিলে রশি ধরা নিয়ে বিতণ্ডায় তরুণকে হত্যা, গ্রেপ্তার ৪: পুলিশ

পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া জাকির হোসেন (৩১) নামে এক তরুণকে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, মিছিলে থাকা ডুলির (প্রতীকী কাঠামো) রশি ধরাকে কেন্দ্র করে ‘বাকবিতণ্ডা ও হাতাহাতির জেরে’ এ হত্যাকাণ্ড ঘটেছে।

১৪ ঘণ্টা আগে

তুরাগ নদে আ.লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’

১৫ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে চীনে যান নাই: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির কাছ থেকে প্রকল্প সহায়তার বিষয়ে করা প্রশ্নে ‘বিব্রত’ হওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক প্রশ্নের রেশ ধরে তিনি বলেন, ‘উনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি (প্রধানমন্ত্রী) ভিক্ষার ঝুলি নিয়ে

১৫ ঘণ্টা আগে