প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নতুন কর্মসূচি অনুযায়ী শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টায় সব ক্যম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে তারা।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে তারা এ কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন।
নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান বলেন, আমরা সব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমাদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন। আমাদের ওপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে আগামীকাল আমরা সারাদেশের সব ক্যাম্পাসে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল করব।
এর আগে এদিন বিকেলে পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগ এলাকায় শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। কারও হাতে প্লাকার্ড, কারও মুখে কোটাবিরোধী স্লোগান। এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে আসেন শিক্ষার্থীরা। শাহবাগের কাছাকাছি আসতেই বাধা দেয় পুলিশ। কিন্তু পুলিশের লোহার ব্যারিকেড ভেঙে শাহবাগ দখলে নেয় শিক্ষার্থীরা। একপর্যায়ে আন্দোলন থামাতে পুলিশের আনা সাঁজোয়া যান ঘিরে ফেলেন শিক্ষার্থীরা। সে সময় সবকিছু গুটিয়ে নিয়ে সরে দাঁড়ায় পুলিশ।
এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হওয়ায় শাহবাগে অন্যদিনের চেয়েও বেশি আন্দোলনকারীর উপস্থিতি দেখা যায়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।
৩ ঘণ্টা আগে
আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।
৩ ঘণ্টা আগে
লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
৬ ঘণ্টা আগে