বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বরগুনা জেলা নির্বাচন অফিসের দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লেগেছে। এতে ওই অফিসে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও যন্ত্রপাতি পুড়ে গেছে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ভবনটি।

সূত্র জানায়, আগুনে ২০২৩ সালের ভোটার তালিকা, একটি ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, লেমিনেটিং মেশিন, একটি ফ্রিজ এবং ১৫-২০টি পুরোনো ব্যালট বাক্স পুড়ে গেছে।

বরগুনা জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান বলেন, ভোরে পরিচ্ছন্নতাকর্মী অফিসে কাজ করছিলেন। হঠাৎ একটি কক্ষে আগুন দেখে তিনি বিষয়টি অন্যদের জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। কক্ষটিতে ওই সময় কেউ ছিল না।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, 'সকাল ৭টা ২৬ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন শুধু হিসাব শাখার একটি কক্ষে সীমাবদ্ধ ছিল। সেখানে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন ও কিছু গুরুত্বপূর্ণ ফাইলপত্র পুড়ে গেছে। তবে মূল স্টোর রুম অক্ষত রয়েছে।'

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা ফ্রিজের লুজ কানেকশন থেকেই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৮ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৯ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১০ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১০ ঘণ্টা আগে
Advertisement