কলাপাড়ায় ভাঙা সড়কে ১৯ গ্রামের মানুষের দুর্ভোগ

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তুলাতলী থেকে ডালবুগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের বেহাল দশা। ছবি : রাজনীতি ডটকম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তুলাতলী থেকে ডালবুগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের বেহাল দশায় ভোগান্তিতে পড়েছে ১৯ গ্রামের মানুষ। রাস্তার বহু অংশে গভীর গর্ত, কাঁদামাটি ও ক্ষয়ে যাওয়া কালভার্টে চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থান থেকে বিটুমিন ও ইট-সুরকি উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে দুর্ঘটনার ফাঁদ। এছাড়াও সড়কের কোনো কোনো অংশের মাটি ভেঙে নেমে গেছে। বের হয়ে গেছে ইটের খোয়া ও বালু। কোথাও কোথাও রাস্তা দেবে গিয়ে কাঁদামাটি পর্যন্ত বেরিয়ে গেছে। এমন বেহাল দশায় চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়েছে আশপাশের অন্তত ১৯ গ্রামের মানুষ।

এ ছাড়াও এ সড়কে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় একটি কালভার্ট রয়েছে। কালভার্টের অংশে যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য গাছের গুঁড়ি ও কাঠের টুকরা বিছানো হয়েছে। সড়কের এ অংশে প্রতিদিন হাজারো মানুষ ও শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। অটোরিকশা ও মোটরসাইকেল চালকরা যাত্রী নামিয়ে কালভার্ট পার হয়।

স্থানীয়রা জানান, গত দুই বছর ধরে তুলাতলীর রাখাইন পল্লী থেকে ডালবুগঞ্জ বাজার পর্যন্ত সড়কটি পাথর-খোয়া-বালু-পিচ আর খানাখন্দে ভরে আছে। সড়কের এমন বেহাল দশায় ডালবুগঞ্জ ইউনিয়ন ১৪টি এবং পাশের বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ধূলাসার ইউনিয়নের ৫টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন।

স্থানীয় বাসিন্দা আবুল বাশার বলেন, 'গত দুই বছর ধরে এ সড়কটির ভগ্নদশায় ভোগান্তিতে পড়েছি আমরা। জনজীবনের জন্য গুরুত্বপূর্ণ এ সড়কটি জরুরি ভিত্তিতে মেরামত করা দরকার।'

ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যুথি আক্তার বলেন, সড়কটি ব্যবহার করে কলাপাড়া উপজেলা শহরে যেতে কষ্টের শেষ থাকে না। অটোতে উঠলে ভাঙা অংশের বিভিন্ন জায়গায় নামতে হয়। তাই দ্রুত এ সড়কটি মেরামত করার দাবি জানাই।

Kalapara road 2

পক্ষিয়াপাড়া বাজারের দোকানদার আবদুর রশিদ খান বলেন, 'আমরা ব্যবসায়ী। দোকানের জন্য মালামাল আনা, চলাচল কোনো কিছুই শান্তিতে করতে পারি না। এই মুহূর্তে সড়কটির সংস্কার জরুরি হয়ে পড়েছে।

ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ জেহাদি জানান, বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী থেকে পক্ষিয়াপাড়া বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক কার্পেটিং করা ছিল। আর পক্ষিয়াপাড়া থেকে ডালবুগঞ্জ বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে ইট বিছানো রয়েছে। পুরো রাস্তার তিন কিলোমিটার অংশে সিলকোট উঠে গর্ত হয়ে গেছে। বাকি দুই কিলোমিটার অংশের বিছানো ইটও দেবে গেছে।

তিনি আরও বলেন, 'ডালবুগঞ্জ ইউনিয়নের অন্তত ১৪ গ্রামের মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ ক্ষেত্রে এই রাস্তা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। গত বছর এ সড়কের ঝুঁকিপূর্ণ কালভার্টটি মেরামত করতে ১৫ হাজার টাকা খরচ করেছি। এখন কালভার্টটি আবারও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ সড়কটি সংস্কারের জন্য বহুবার উপজেলা পরিষদের সভায় বলেছি। কিন্তু কোনো উপায় হয়নি।'

কলাপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, এ সড়কটি সংস্কারের তালিকায় রয়েছে। জনস্বার্থের কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব, ব্যবস্থা নেয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৭ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৭ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৮ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৯ ঘণ্টা আগে
Advertisement