বান্দরবানের ৬ উপজেলায় ব্যাংক কার্যক্রম বন্ধ

বান্দরবান প্রতিনিধি
ছবি : সংগৃহীত

কেএনএফের মাধ্যমে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে টাকা ও অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় নিরাপত্তাজনিত কারণে বান্দরবান সদর শাখা ছাড়া ৬ টি উপজেলার সব ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে সোনালী ব্যাংকের এজিএম ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে ৬ উপজেলায় সকল ব্যাংককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। 

এর আগে, দুপুর ১২টার দিকে থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্র ঠেকিয়ে একটি রুমে বন্ধ করে রাখে। পরে গ্রাহকদের টাকা ও মোবাইল লুট করে পালিয়ে যায়।

গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণ করা হয় সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে।

এদিকে দুপুরে ব্যাংক কর্মকর্তার মুক্তির দাবিতে রুমা বাজারে মানববন্ধন করে সরকারি কর্মচারীরা। এসময় বক্তারা অনতিবিলম্বে ব্যাংক ম্যানেজারের মুক্তির দাবি করেন।

পুলিশ সূত্রে জানা যায় , রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি ও ১৪টি আগ্নেঅস্ত্র লুটের ঘটনায় মামলা হয়নি এবং উদ্ধার করা যায়নি ব্যাংক ম্যানেজারকে।

এই ঘটনার আজ বুধবার সকালে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

রুমা ও থানচির ঘটনার প্রসঙ্গে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, তারা পুলিশ ও আনসারের অস্ত্র নিয়েছে, ম্যানেজারকে নিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমাদের সক্ষমতা রয়েছে, কোনো ঘাটতি নেই, তাদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় কৃষি ও সোনালী ব্যাংকে ঘটনার পর রুমা ও থানচি উপজেলায় পর্যটকবাহী সব গাড়ি চলাচল বন্ধ রেখেছে জীপ মালিক সমিতি। জেলার অন্য ৫টি উপজেলার ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানসহ উপজেলারগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৪ ঘণ্টা আগে

রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে।

৫ ঘণ্টা আগে

দেশে এলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময়ে চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে বারবার তাগিদ দেওয়া হয়েছে ভারত সরকারকে। দেশে এলেই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

১৫ ঘণ্টা আগে

প্রথমবারের মতো ক্লিনিক্যাল ট্রায়ালে ইবোলা টিকা

গবেষণার প্রধান বৈজ্ঞানিক গবেষক অধ্যাপক তেরেসা ল্যাম্ব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুন্দিবুগিও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার মাত্র ৫৭ দিনের মধ্যেই টিকাটি মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, যা এই সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরে।

১৫ ঘণ্টা আগে